• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মিথ্যা অভিযোগে শিকার দিলীপ কুমার আগরওয়ালা  দীর্ঘদিন কারাগারে সমাজ কল্যাণের টাকা হাতিয়ে নিচ্ছে উম্মুল খায়ের সিদ্দিকা!! ‘শিগগিরই একটি জাতীয় সনদে উপনীত হতে চায় ঐকমত্য কমিশন’ পিএসদের দুর্নীতির কথা শুনলে আনন্দে ডিগবাজি দেবেন শেখ হাসিনা: রিজভী ফরিদপুরে সরকারি জমিতে পলাতক এমপির নজর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বড় ৭ পদক্ষেপ হাসপাতালের টয়লেটের ঝুড়িতে মিলল নবজাতকের মরদেহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এর কাছে দুই ছাত্র প্রতিনিধির চাঁদা দাবী, না হয় বদলির হুমকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গঠনের আহ্বান ড. ইউনূসের মায়ের বুক খালি করা রাজনীতি আমরা চাই না : ধর্ম উপদেষ্টা

চিত্র নাইকা ববির বিরুদ্ধে মামলা।

২৪ ঘন্টা / ২৩৪
রবিবার, ৭ জুলাই, ২০২৪

চিত্রনায়িকা ববির নামে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছে। মুহাম্মাদ সাকিব উদ্দোজা গত ২৩ জুন গুলশান থানায় মামলাটি করেন ।

সোমবার (১ জুলাই) মামলার সত্যতা স্বীকার করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, এই মামলার দুই নম্বর আসামি ববি, এক নম্বর আসামি মির্জা আবুল বাশার (৩৪)। তারাও পরে পাল্টা মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ। পরে আরও বলা হয়েছে যে এ ঘটনায় ওয়াইএন সেন্টারের ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা ও চোরাই মূল্য এক লাখ টাকা, যা এখনো উদ্ধার হয়নি।

মামলার বাদী ছিলেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা। তিনি ওয়াইএন সেন্টারের এজিএম। তিনি জানান, তাদের কাছ থেকে রেস্টুরেন্ট ভাড়া নেন আমান নামের একজন। এটার অবস্থান গুলশান-২ এর ১১৩ নম্বর সড়কে। আমান অর্থনৈতিকভাবে পুষিয়ে উঠতে পারছিলেন না। পরে ব্যবসায় তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত করেন আবুল বাশার ও চিত্রনায়িকা ববিকে। রেস্টুরেন্টের জিনিসপত্র তারা কিনে নিয়েছেন। সেভাবেই চুক্তি করেন বলে জানান সাকিব।

ব্যবসার অংশ হিসেবে চুক্তিমতো আমানকে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল। ববি ও বাশার প্রথমে ১৫ লাখ, পরে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। কিন্তু দুটি চেকই ডিজঅনার হয়। এই টাকা চাওয়া নিয়েই আমান ও বাশার-ববির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়।


এই ক্যাটেগরির আরও খবর